সব
facebook raytahost.com
পার্বত্য চট্টগ্রাম কি আলাদা রাষ্ট্র? | Protidiner Khagrachari

পার্বত্য চট্টগ্রাম কি আলাদা রাষ্ট্র?

পার্বত্য চট্টগ্রাম কি আলাদা রাষ্ট্র?

মোহাম্মদ শাহজাহান,খাগড়াছড়ি:: বাংলাদেশের ৬১ জেলায় অবাধে বসবাস, জমি ক্রয় ও বাড়ি নির্মাণ সম্ভব হলেও পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অন্য জেলার বাসিন্দারা একইভাবে বসবাস করতে না পারা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম কি আলাদা রাষ্ট্র? রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র প্রতিষ্ঠা, চাঁদাবাজির ক্ষেত্র তৈরি, সশস্ত্র সংগঠন তৈরি করে মানুষের ওপর জুলুম—এর নাম কী শান্তি?

শনিবার (৯ আগস্ট ২০২৫) সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হলে “পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি” শীর্ষক দাওয়াহ ও ইসলাহী কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম মাদানি আরও বলেন, আমরা কোনো আন্তর্জাতিক চাপে নতজানু হবো না। জনগণ চাইলে আন্তর্জাতিক চাপ মোকাবেলা সম্ভব, কারণ জনগণই রাষ্ট্রের আসল মালিক। আপনারা ক্ষিপ্ত হয়ে আইন পরিবর্তনের দাবি তুলুন, তবে তা শান্তিপূর্ণভাবে। আমি বলছি না, আপনারা জ্বালাও-পোড়াও করুন; বরং দৃঢ়চিত্তে আপনাদের কথা তুলে ধরুন। যৌক্তিক দাবির পক্ষে আমরাও আপনাদের সঙ্গে থাকব।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাহমুদুল হাসান গুণবি। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটির খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

দুর্গমতা ও দারিদ্র্যতায় পিঁছিয়ে পাহাড়ের প্রাথমিক শিক্ষা

দুর্গমতা ও দারিদ্র্যতায় পিঁছিয়ে পাহাড়ের প্রাথমিক শিক্ষা

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

দ্বন্দের জেরে কর্মীদের নিয়ে খাগড়াছড়ি ছাড়লেন সভাপতি

দ্বন্দের জেরে কর্মীদের নিয়ে খাগড়াছড়ি ছাড়লেন সভাপতি

চাঁদের গাড়ি উল্টে চালক নিহত

চাঁদের গাড়ি উল্টে চালক নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com