সব
facebook raytahost.com
দীঘিনালায় বিপুল ভারতীয় সিগারেট জব্দ | Protidiner Khagrachari

দীঘিনালায় বিপুল ভারতীয় সিগারেট জব্দ

দীঘিনালায় বিপুল ভারতীয় সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার :: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে। শুক্রবার (গতকাল ৮ আগস্ট ২০২৫) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা জোনের আওতাধীন বেতছড়ি সাব জোনের সেনারা এ অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, বেতছড়ি সার্ব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুস এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য কার্টন সিগারেট, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব সিগারেট ভারত থেকে অবৈধভাবে এনে স্থানীয় বাজারে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল। জব্দকৃত সিগারেট পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চোরাকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

বেগম রোকেয়া দিবসে  অদম্য নারীকে সংবর্ধনা

বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে সভা

মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে সভা

রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

জননী ফাতেমা ও সাফল্যে আকলিমাকে সংবর্ধনা

জননী ফাতেমা ও সাফল্যে আকলিমাকে সংবর্ধনা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com