সব
facebook raytahost.com
সাংবাদিক হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ | Protidiner Khagrachari

সাংবাদিক হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

সাংবাদিক হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

স্টাফ রিপাের্টার:: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পেশাজীবী সাংবাদিকরা।

শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে থেকে খাগড়াছড়িতে কর্মরত পেশাজীবী সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি আদালত সড়ক হয়ে সেলিম ট্রেড সেন্টার ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক এর সঞ্চালনায় প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ জহিরুল আলম,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনূস, সহ-সভাপতি কানন আচার্য প্রমূখ।

বক্তব্যে সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা,ঝুঁকিহীন পরিবেশসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানিয়ে বলেন, সারাদেশে সাংবাদিক হত্যার তালিকা দীর্ঘ হচ্ছে। একের পর এক সাংবাদিক হত্যা,নির্যাতনসহ মামলায় জর্জিরত হচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠ বিচার হলে অপরাধীরা তাদের দু-সাহস দেখাতে পারতো না।

যারা দেশ ও জনগণের কল্যাণে নিজেদের জীবনকে বিলিয়ে দিচ্ছে সে পেশাজীবি সাংবাদিকদের এ নির্মম হত্যাকাণ্ড কোন ভাবেই মেনে নেয়া যায়না। তাই অতিথের সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিতসহ গতকাল গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি এবং তার পরিবারকে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিক নেতারা। আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা ছাড়াও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com