সব
facebook raytahost.com
রাকিব'কে ওয়াদুদ ফাউন্ডেশনের সম্মাননা | Protidiner Khagrachari

রাকিব’কে ওয়াদুদ ফাউন্ডেশনের সম্মাননা

রাকিব’কে ওয়াদুদ ফাউন্ডেশনের সম্মাননা

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী রাকিবুল হাসান কে বিশেষ সম্মাননা ও উচ্চশিক্ষার দায়িত্ব নিয়েছে জননেতা ওয়াদুদ ভূঁইয়ার প্রতিষ্ঠিত ”ওয়াদুদ ফাউন্ডেশন”।

বুধবার (৬ আগস্ট) বিকালে রাকিবুল হাসানের নিজ বাড়িতে গিয়ে ”ওয়াদুদ ফাউন্ডেশনে”র পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন ”ওয়াদুদ ফাউন্ডেশনে”র আহ্বায়ক মোঃ মিজানুর রহমান। এ সময় রাকিবুলের পরিবারের সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাকিবুল হাসান এবারের এসএসসি পরীক্ষায় মহালছড়ি উপজেলার এপিবিএন আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। তার এই সাফল্যে এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।

সম্মাননা প্রদানের সময় মোঃ মিজানুর রহমান বলেন,”রাকিবুলের এই কৃতিত্ব শুধু তার একার নয়, এটি মহালছড়ির গর্ব। ”ওয়াদুদ ফাউন্ডেশন” সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। রাকিবুলের উচ্চশিক্ষার সব খরচ ”ওয়াদুদ ফাউন্ডেশন” বহন করবে।সেই সাথে মহালছড়ি সহ পুরো খাগড়াছড়ি জেলার যে কোন দরিদ্র মেধাবীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

রাকিবুল হাসান সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন,”এই সম্মাননা ও দায়িত্ব নেওয়ার ঘোষণায় আমি ভীষণ অনুপ্রাণিত। আমি যেন ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কিছু করতে পারি, সেই প্রচেষ্টাই থাকবে। ”ওয়াদুদ ফাউন্ডেশন”র সহযোগিতায় আমি প্রত্যন্ত অঞ্চল মহালছড়ির মানুষের কল্যাণে কাজ করতে চাই উচ্চ শিক্ষা গ্রহণ শেষে।

”ওয়াদুদ ফাউন্ডেশন”র এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে। অনেকেই মনে করছেন, এই ধরনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

আপনার মতামত লিখুন :

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com