সব
facebook raytahost.com
দুঃস্থদের মুখে হাঁসি ফুটলো সেনাবাহিনী | Protidiner Khagrachari

দুঃস্থদের মুখে হাঁসি ফুটলো সেনাবাহিনী

দুঃস্থদের মুখে হাঁসি ফুটলো সেনাবাহিনী

আল-মামুন:: পাহাড়ে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় মানবিক সহায়তার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খাগড়াছড়ি জোন (২৪ বীর)। বুধবার (০৬ আগস্ট ২০২৫) সকালে খাগড়াছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান,সেলাই মেশিন ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম এবং জোনাল স্টাফ ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। জোন কমান্ডার বলেন, “পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ি ও বাঙালির মধ্যে সম্প্রীতির বন্ধন আজ আরও দৃঢ় হয়েছে। এটি আমাদের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই আমরা মানবিক সহায়তার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, “খাগড়াছড়ি জোন শুধু নিরাপত্তার কাজে নয়, বরং মানুষের কল্যাণে পাশে থাকতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” এতে ১৪টি পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বনির্ভরতার লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে উপস্থিত ৫০টি পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়। বিতরণকৃত ত্রাণের তালিকায় ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আটা এবং ১ কেজি ছোলা।

মানবিক সহায়তা পেয়ে উপস্থিত উপকারভোগীরা খাগড়াছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই সহায়তা শুধু খাবার বা অর্থ নয়, বরং এটি আমাদের জন্য আশার আলো ও সাহসের হাতছানি বলেও মন্তব্য করেন। খাগড়াছড়ি জোনের এমন মানবিক উদ্যোগ পাহাড়ে শান্তি ও সৌহার্দ্যের সেতুবন্ধনকে আরও দৃঢ় করেছে। পার্বত্য জনপদের প্রতিটি প্রান্তে সেনাবাহিনীর এমন অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার মন্তব্য করেছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com