স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির একমাত্র ’শহীদ’ জুলাই যোদ্ধা মজিদ হোসেন এর প্রতি শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে রামগড় উপজেলার নাকাপা বাজারসংলগ্ন পাতাছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় জুলাই যোদ্ধা শহীদ মজিদ হোসেন এর প্রতিশ্রদ্ধা নিবেদন করেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলসহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য,জেলা বিএনপি,প্রেসক্লাব,উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

সকাল সমাধিতে ফুলেল শ্রদ্ধা,কবর জিয়ারত,মিলাদ মাহফিল,আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতসহ নানা আয়োজন করা হয়। এ দিনে জেলাজুড়ে নানা কর্মসূচী পালন করে বিভিন্ন রাজনৈতিক দল।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন