“আমরা শুধু স্মরণ করতে চাই না, দায়িত্বও নিতে চাই ”-দক্ষিণাঞ্চলীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা ।
স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি জেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের উদ্দেশে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (০৫ আগষ্ট ২০২৫) বিকাল ৫ টায় সরকারি শিশু পরিবারে বসবাসরত এতিম শিশুদের হাতে তুলে দেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী।
দলটির স্থানীয় নেতারা জানান, এ কর্মসূচি ছিল একাধারে শহীদদের আত্মত্যাগ স্মরণ ও সমাজের প্রান্তিক শিশুদের প্রতি দায়িত্ববোধ প্রকাশের প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ‘দক্ষিণাঞ্চলীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা বলেন,“আমরা শুধু স্মরণ করতে চাই না, দায়িত্বও নিতে চাই। পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের চেতনার বাস্তবায়ন করতে চাই আমরা।
এতে সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে-শাহ নেওয়াজ, বিপ্লব ত্রিপুরা, আকলিমা আক্তার, রবিউল জিহাদ, সুবোধ চাকমা, উজ্জ্বল দেওয়ান, নিরপম চাকমা, শাহাদত হোসেন,শাহ সুলতান রাজু, সোহেল ত্রিপুরা, নুসরাত, রাকিবসহ অনেকেই উপস্থিত ছিলেন। এই কর্মসূচিকে আয়োজকরা কেবল এককালীন দান হিসেবে দেখছেন না। বরং, তারা এটিকে একটি রাজনৈতিক বার্তা হিসেবেই তুলে ধরছেন—যেখানে মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রাখা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে এধরনের কার্যক্রম শুধু দাতব্য নয়, বরং রাজনৈতিক দলগুলোর সামাজিক গ্রহণযোগ্যতা গড়ে তুলতেও ভূমিকা রাখছে। এনসিপির এক জেলা প্রতিনিধি বলেন, “শুধু বক্তব্য দিয়ে নয়, কাজে দিয়েই সমাজে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে চাই আমরা।” খাগড়াছড়ি জেলার এই আয়োজন এনসিপিকে স্থানীয়ভাবে মানবিক রাজনীতির একটি কার্যকর উদাহরণ হিসেবে উপস্থাপন করেছে বলে মনে করছেন অনেকে।



“আমরা শুধু স্মরণ করতে চাই না, দায়িত্বও নিতে চাই ”-দক্ষিণাঞ্চলীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা ।
অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন