স্বৈরাচার পতন দিবসে খাগড়াছড়িতে সমাবেশ ও গণমিছিল।
আল-মামুন:: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর উপজেলা শাখা। সংগঠনটির উদ্যোগে খাগড়াছড়ি নিচের বাজার দলীয় কার্যালয় থেকে গণমিছিল নিয়ে খাগড়াছড়ির নারিকেল বাগান থেকে ঘুরে সড়ক ও জনপদ এর কার্যালয় ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজীজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র উপদেষ্টা মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী।

আরো বক্তব্য রাখেন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ আব্দুল্লাহ আরিফ,খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি নাজমুল সাকিব। বক্তারা বলেন, স্বৈরাচার মুক্ত হলে এক বছরেও চাঁদাবাজ মুক্ত হয়নি বাংলাদেশ। নতুন করে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও রাজনীতির নামে চাঁজাবাদরা আবারো বেপোরোয়া হয়ে উঠেছে। জুলাই বিপ্লব এর বর্ষপূতিতে ফ্যাসিবাদ মুক্ত হয়নি।
বর্তমানে একটি পক্ষ ইতিহাস বিকৃত করতে চায় বলে অভিযোগ তুলে এখনো ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে বলে জানিয়ে আগামীর সরকার ইসলামের সরকার হবে বলে ইসলামের পক্ষে ভোট চান। যেখানে চাঁদাবাজ পাবেন,তাদের খাম্বার সাথে বেঁদে জবাব দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।



স্বৈরাচার পতন দিবসে খাগড়াছড়িতে সমাবেশ ও গণমিছিল।
অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন