প্রতিনিধি মহালছড়ি:: 'খাগড়াছড়ির মহলছড়ি উপজেলায় প্রশাসনের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) মহালছড়ি উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা প্রশাসনের আয়োজনে জোহরের নামাজ শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোঃ শামসছুর রহমান,অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রফিকুল ইসলাম,বিআরডিবি অফিসার জিয়াউল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মপ্রাণ মুসল্লিগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২৪ এর জুলাই মাসের গণআন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও জুলাই আহত যোদ্ধাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ।
বাংলাদেশের জুলাই যোদ্ধা সহ সকল শহিদদের আত্মার শান্তি কামনা ,আহতদের সুস্বাস্থ্য কামনা, দেশের জনগণে অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।