সব
facebook raytahost.com
'স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি'র যাত্রা শুরু | Protidiner Khagrachari

‘স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি’র যাত্রা শুরু

‘স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি’র যাত্রা শুরু

প্রতিনিধি মহালছড়ি:: আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ‘স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি’। শুক্রবার (১লা আগস্ট ২০২৫) সকাল ১০টার দিকে মহালছড়ি উপজেলায় এ একাডেমি কার্যক্রমের যাত্রা শুরু করে।

তৃণমূল পর্যায়ে খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে দূর্গম পাহাড়ের সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের প্রতিভাবান শিশু-কিশোরদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে তাদের স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৌরবময় ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার আরেকটি স্বপ্ন পূরণের পথে পা বাড়াল স্বপ্নবিলাস।

বৃষ্টির মধ্যেও মহালছড়ি উপজেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুশীলনে হাজির হয় একঝাঁক শিশু-কিশোর ও কিশোরী। কারও হাত ধরে এসেছেন বাবা-মা, কেউবা স্বপ্নের টানে নিজেই এসেছে মাঠে। তাদের আগামীর তারকা বানানোই একাডেমির মূল লক্ষ্য। প্রায় ৩০০ জন প্রশিক্ষনার্থী নিয়ে বয়সভিত্তিক চার’টি ক্যাটাগরিতে শুরু হচ্ছে একাডেমির কার্যক্রম।

সপ্তাহে দুই দিন ফুটবলসহ বিভিন্ন খেলার প্রশিক্ষণ দেওয়া হবে। যদিও শুরুতে অনাবাসিক হিসেবে কার্যক্রম চলছে, তবে অচিরেই আবাসিক প্রশিক্ষণ চালু করার পরিকল্পনা রয়েছে। ”স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি”র চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা খালেদ মাসুদ সাগর। “আজ আমাদের একাডেমির যাত্রা শুরু হলো। এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। যদিও এখনো পূর্ণাঙ্গ একাডেমি বলা যাবে না, তবে আমরা আশাবাদী-এখান থেকে অনুশীলন কারীরা একদিন জাতীয় দলে খেলার সুযোগ পাবে।”

তিনি আরও জানান, প্রতিভাবান কিন্তু দরিদ্র পরিবারের খেলোয়াড়দের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। শিগগিরই মহালছড়ি সহ খাগড়াছড়ির নয়টি উপজেলায় ট্যালেন্ট হান্ট আয়োজন করে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে। যারা নির্বাচিত হবে, তাদের সম্পূর্ণ বিনামূল্যে একাডেমিতে ভর্তি ও পরবর্তীতে আবাসিক ক্যাম্পে সুযোগ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি তুহিন দে,ক্রীড়া শিক্ষক পিপলু রাখাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বকুল, প্রবীণ খেলোয়াড় গৌরাঙ্গ দাশ ও রত্ন উজ্জ্বল চাকমা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,নির্বাহী সদস্য কাউসারুল ইসলাম প্রমূখ।

আপনার মতামত লিখুন :

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

রাজনৈতিক বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদান

রাজনৈতিক বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদান

খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মরণ সভা

খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মরণ সভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com