সব
facebook raytahost.com
সেনাভিযানে মদ ও ইয়াবা উদ্ধার | Protidiner Khagrachari

সেনাভিযানে মদ ও ইয়াবা উদ্ধার

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়িতে পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবা ও ১৫২ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্প। বুধবার (৩০ জুলাই ২০২৫) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক টিম এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে স্যালাইনের প্যাকেটভর্তি ১৫২ লিটার চোলাই মদ উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় উত্তর গাড়ীটানা এলাকার চিহ্নিত মদ ব্যবসায়ী বান্দিরাম ত্রিপুরা (৪৪) কে আটক করা হয়।

এসব মদ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্য প্যাকেটজাত করা হয়েছে বলে জানা যায়। এর আগে বিকেলে সাড়ে ৩টায় উপজেলার তিনটহরী হেডকোয়ার্টার এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রির খবরে অভিযান চালিয়ে ২৩০ পিচ ইয়াবা জব্দ করে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মদ ও ইয়াবা মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আপনার মতামত লিখুন :

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

বিক্ষুব্ধদের সড়ক অবরোধে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ

বিক্ষুব্ধদের সড়ক অবরোধে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ

হাফিজ আহমেদ টি-১০’র  চ্যাম্পিয়ন নবজাগরণ

হাফিজ আহমেদ টি-১০’র চ্যাম্পিয়ন নবজাগরণ

ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব পালিত

ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব পালিত

শীতবস্ত্র বিতরণে শীতার্ত পরিবারে স্বস্তি

শীতবস্ত্র বিতরণে শীতার্ত পরিবারে স্বস্তি

অবৈধ কয়লার ২১ চুল্লি ধ্বংস,জরিমানা

অবৈধ কয়লার ২১ চুল্লি ধ্বংস,জরিমানা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com