সব
facebook raytahost.com
দুর্নীতির তদন্ত শুরু খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানের বিরুদ্ধে | Protidiner Khagrachari

দুর্নীতির তদন্ত শুরু খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানের বিরুদ্ধে

দুর্নীতির তদন্ত শুরু খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানের বিরুদ্ধে

ডেস্ক রিপাের্ট:: দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুলাই ২০২৫) সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসে মন্ত্রণালয়ের গঠিত কমিটি জেলা পরিষদের সদস্য, বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানের সাথে কথা বলে। তবে এসময় জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে দেখা যায়নি।

এর আগে, গত ১৪ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিরুনা ত্রিপুরাকে পার্বত্য জেলা পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নিদের্শ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন।

অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকারকে তিন সদস্যের কমিটি গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

২০২৪ সালের ৭ নভেম্বর বেসরকারি স্কুল শিক্ষিকা জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পরেন তিনি।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি।

আপনার মতামত লিখুন :

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com