মো: এনামুল হক,স্টাফ রিপোর্টার:: দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্য চাহিদা পূরণে প্রথম বারের মতবাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)’র উদ্যোগে দেশব্যাপী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে খাগড়াছড়ির সাটিরাঙ্গায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই ২০২৫) দুপুরের দিকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন অবসর প্রাপ্ত ডা: প্রফেসর ডা: আব্দুল মোত্তালিব, ডা: সাইফুল হাসান, ডা: নিজাম উদ্দিন,চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা: পরাগ দে।
এছাড়া বাংলাদেশ মেডিকেল কলেজ বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ডা:শামশুল আলম মাকসুদ,ডা: তায়েবুর রহমান রয়েল, ডা: আরিফজ্জামান,ও জাতীর মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট`র ডা. শহিদুল ইসলাম. ডা. মো. আইয়াজ ইব্রাহিম ডা.মো: আজম ইকবাল এবং ডা.মো: তানভীর হাসান।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)`র আয়োজনে ও হেলথ্কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সহযোগিতায় অনুষ্ঠিত মানসিক স্বাস্থ্য ক্যাম্পেইনে দেড় শতাধিক বিভিন্ন বয়সি মানুসিক রোগিকে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতর করা হয়।
গুইমারা থেকে সেবা নিতে আসা মীর বাবলু সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন,বমেন একটি জনহীত কর কাজ মাটিরাঙ্গা তে প্রথম করা হয়েছে। এতে বিশেষ করে যারা টাকা খরচ করে ঢাকা চট্টগ্রাম গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেনা তারা উপকৃত হয়েছে। আগামীতে এলাকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা: পরাগ দে জানান,দরিদ্র ও হত দরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রথম বারেরমত খাগড়াছড়িতে মানসিক ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)। সব ঠিক থাকলে আগামী বছর একই সময়ে মাটিরাঙ্গায় মানসিক স্বাস্থ্য সেবা দেয়া হবে বলে জানান তিনি।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন