সব
facebook raytahost.com
শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ | Protidiner Khagrachari

শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পর্যায়ের মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুলাই ২০২৫) সকাল ১১টায় পুরস্কার বিতরণ করা হয়।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনের (এসইডিপি) সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।

মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুইহ্লা অং রাখাইন (পিপলু) এর সঞ্চালনায়, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনয় জ্যোতি চাকমা, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রেসক্লাব সভাপতি দীপক সেন সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী এবং প্রিন্ট ও মিডিয়াকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথীরা মহালছড়ি উপজেলার শিক্ষার মান নিয়ে আলোচনা – সমালোচনা করেন এবং কি আগামীতে আরো ভালো ফলাফল হয় সে বিষয়ে মতামত প্রদান করেন। অনুষ্টান শেষে অতিথিবৃন্দ ২০২২-২০২৩ ইং সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট,অর্থমূল্য, সম্মামনা এবং সার্টিফিকেট প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

ম্যানেজিং কমিটির সভাপতি মনোনিত হলেন আব্দুল হালিম

ম্যানেজিং কমিটির সভাপতি মনোনিত হলেন আব্দুল হালিম

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বার্ষিক পুরস্কার বিতরণ ও একাডেমি ভবন উদ্বোধন

বার্ষিক পুরস্কার বিতরণ ও একাডেমি ভবন উদ্বোধন

পাহাড় কন্যা হৃদি’র স্কলারশিপ অর্জন

পাহাড় কন্যা হৃদি’র স্কলারশিপ অর্জন

সিঁড়ি নির্মাণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সিঁড়ি নির্মাণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ক্লাসে না ফিরলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা

ক্লাসে না ফিরলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com