স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো: আনাস নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ১৮ মাস বয়স বলে জানা যায়। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানায়, শুক্রবার সকালে শিশু আনাসের মা আনাসকে বাড়ির উঠানে রেখে গৃহস্থালির কাজ করছিলো। সকলে হটাৎ আনাস পানি ভর্তি বালতিতে পড়ে ডুবে যায়।
পরে দেখতে পেয়ে বালতি থেকে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করে। নিহত আনাস বাটনাতলীর বাসিন্দা আবু আহম্মেদ এর একমাত্র পুত্র।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন