প্রেস বিজ্ঞপ্তি:: খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদস্য (রুকন) ষান্মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির উদ্যোগে শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকালে খাগড়াছড়ির দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জনাব মিনহাজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্যরা আরো উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, একটি কোয়ালিটিফুল সংসদ গঠনের জন্য নির্বাচনে পি আর পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ দল পি আর পদ্ধতিতে নির্বাচন চায়। রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে দেশ গঠনে রুকনদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন