স্টাফ রিপোর্টার:: এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা সংত্রুান্ত বিষয় নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনে নিয়মিত মাসিক নিরপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার (২৪ জুলাই ২০২৫) সকালে জোন সদর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল ইব্রাহীম আধহাম পিএসসি।
সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, ব্যাটারি চলিত টমটমমের লাইসেন্স নবায়ন,ধলিয়া লেক পরিষ্কার,অবৈধ দখল মুক্ত করণ, কিশোর গ্যাং ও মাদক ,মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুত বিল সমস্যা,শিক্ষার্থী নির্যাতন,শান্তি পরিবহন দুর্ঘটনা,অন্যায় ভাবে অন্য ব্যক্তির পকেট চেক করা,শিশু ধর্ষণ,চাঁদাবাজি, এলাকার বিরাজমান রাজনৈদিক অবস্থা , ভূমি বিরুদ ও জেলাপরিষদের বরাদ্দ নিয়ে বিস্তারীত আলোচনা করা হয়।

মাটিরাঙ্গা জোনের আওতায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সকলের পাশে আছে উল্লেখ করে জোন অধিনায়ক বলেন,যে কোন প্রতিকুল পরিবেশ মোকাবেলায় সব সময় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। সন্ত্রাসী তৎপরতা নির্মুলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান তিনি।
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরআলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন দত্ত,আনছার অধিনায়ক এইচ এম মেহেদী হাসান,থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম (বদি), জামায়াত সভপতি শামশুল হক,বাজার পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন,ফায়ার সার্ভিস কমর্কর্তা হারুন রশিদ,প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি মো: এনামুল হক, সাধারণ সম্পাদক আলগীর হোসেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সভাপতি ইঞ্জি: লোকমান হোসেন সহ পদস্থ সামরিক ও বে-সামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন