সব
facebook raytahost.com
অসহায়দের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান | Protidiner Khagrachari

অসহায়দের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

অসহায়দের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপাের্টার::  খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী ২০৩ পদাতিক ব্রিগেড সদর দপ্তরে এ সহায়তা প্রদান করেন। এসময় খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনির, জিটু-আই মেজর মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন সহায়তা পেয়ে সোনিয়া আক্তার বলেন, ‘আমি সেলাইয়ের কাজ শিখেছি। আর্থিক অভাবের কারণে সেলাই মেশিন কিনতে পারছিলাম না। তাই খাগড়াছড়ি রিজিয়নে আবেদন করি। আজ সেলাই মেশিন হাতে পেয়ে খুব খুশি লাগছে। এখন কাপড় সেলাই করে নিজেই সংসারের হাল ধরতে পারব।’

আর্থিক সহায়তা পেয়ে নুরুন্নাহার বেগম বলেন, ‘অর্থের অভাবে চিকিৎসা করতে পারছিলামনা। পরে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে রিজিয়নে দরখাস্ত করি। এতে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে আমাকে ৬ মাসের চিকিৎসা খরচ দিয়েছে। আমি যে কি খুশি তা ভাষায় প্রকাশ করতে পারবো না।’

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, ‘সেনাবাহিনী সদা সর্বত্র জনকল্যাণে কাজ করছে। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, সেলাই মেশিনের পাশাপাশি শিক্ষা, চিকিৎসায় ১৪ জন অসহায় গরীব মানুষের মাঝে ১ লাখ ৭৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

নির্বাচন নিয়ে বিজিবির জনসচেতনতা সভা

নির্বাচন নিয়ে বিজিবির জনসচেতনতা সভা

অভিযানে যুবলীগ নেতা আটক

অভিযানে যুবলীগ নেতা আটক

অবৈধভাবে বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

শীতার্তদের কম্বল বিতরণ ও চিকিৎসা সহায়তা

শীতার্তদের কম্বল বিতরণ ও চিকিৎসা সহায়তা

২০৩টি কেন্দ্রের ১৮৫টিই ঝুঁকিপূর্ণ

২০৩টি কেন্দ্রের ১৮৫টিই ঝুঁকিপূর্ণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com