সব
facebook raytahost.com
সোহেলের পরিবারের পাশে খাগড়াছড়ি বিএনপি | Protidiner Khagrachari

সোহেলের পরিবারের পাশে খাগড়াছড়ি বিএনপি

সোহেলের পরিবারের পাশে খাগড়াছড়ি বিএনপি

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে মানিকছড়িতে অপহরণের পর হত্যার শিকার মাদরাসাছাত্র মো. সোহেল (১৪) এর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে বিএনপির প্রতিনিধি দল ছুটে যান মানিকছড়িতে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মানিকছড়ি উপজেলার ছদুরখীল সোহেলের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এক লাখ টাকা তুলে দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদকের নেতৃত্বাধীন অর্থ তুলে দেন। এ সময় বিএনপির এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারে সোহেল এর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ছাড়াও সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকারসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানিকছড়ি উপজেলার বুদংপাড়ার একটি ছড়া থেকে অপহরণের ১২ দিন পর বুধবার (১৬ জুলাই) বিকেলে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ৭ম শ্রেণির মাদরাসা ছাত্র মো. সোহেল এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে যৌথবাহিনী। নিহত সোহেল ছদুরখীল এলাকার আবদুল জলিল এর ছেলে। সে গোরখানায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার ছাত্র ছিল।

গত ৪ জুলাই রাতে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল এলাকা সংলগ্ন দোকান থেকে নিজ বাড়ীতে ফেরার পথে নিখোঁজ হয় মোঃ সোহেল। এ ঘটনায় গত ১১ই জুলাই ৫ জনের নাম উল্লেখ করে অপহরণ মামলা দায়ের করলে প্রযুক্তির সহায়তায় জড়িত সম্বু কুমার ত্রিপুরা, মো. মাঈন উদ্দিন, মো. ইয়াছিন মিয়া ও আদি কুমার ত্রিপুরাকে পুলিশ আটক করে।

আপনার মতামত লিখুন :

ক্ষুব্দ গ্রামবা‌সীর সংবাদ স‌ম্মেলন

ক্ষুব্দ গ্রামবা‌সীর সংবাদ স‌ম্মেলন

তাইন্দং এলাকায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

তাইন্দং এলাকায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

বেগম জিয়ার রোগমুক্তি কামনা যুবদলের

বেগম জিয়ার রোগমুক্তি কামনা যুবদলের

দিনব্যাপী জামায়াত প্রার্থীর গণসংযোগ

দিনব্যাপী জামায়াত প্রার্থীর গণসংযোগ

খাগড়াছড়িতে বিএনপি’র সকল কর্মসূচি স্থগিত ঘোষণা

খাগড়াছড়িতে বিএনপি’র সকল কর্মসূচি স্থগিত ঘোষণা

চুক্তির ২৮ বছর পূর্তিতে গণসমাবেশ

চুক্তির ২৮ বছর পূর্তিতে গণসমাবেশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com