স্টাফ রিপাের্টার,বাঘাইছড়ি:: জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা করেছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহিন আল মামুন,পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী,জামায়াতের উপজেলা আমীর মাওলানা কবির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজ এর শিক্ষক-শিক্ষার্থী।
এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে । তাদের মধ্যে আবু সাঈদ ও মুগ্ধর প্রানের বিনিময় একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধাভাজন ও সালাম।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন