খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ।
আল-মামুন:: আইনশৃঙ্খলার চরম অবনতি, প্রশাসনের নির্লিপ্ততা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে এ আয়োজন করে সংগঠনটি। বিক্ষোভ মিছিলটি শহরের সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শাপলা চত্বর মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ করে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান (সাগর)-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল মোহাম্মদ জাহিদ বক্তব্য রাখেন।

এছাড়,খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, সিনিয়র সহ সভাপতি আনিসুল আলম আনিক, দপ্তর সম্পাদক মোঃ রফিকসহ সংগঠনের নেতারা এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন,বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রকারীদের দেশে ঠাঁই হবেনা মন্তব্য করে করে বক্তারা বলেন, বাংলাদেশে রাজাকাররা বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা আরও বলেন এক স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে দিল্লীতে। আরেক রাজাকারকে পাকিস্তানে যাওয়ার সুযোগ দেওয়া হবেনা।

গত ১৬ বছর ধরে যারা ছাত্রলীগের লুঙ্গির ছায়াতলে থেকে বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্রে তৎপর হয়ে উঠেছে এবং তাদের বিরুদ্ধে কোন আপোষ নয় বলেও হুশিয়ারী দেন বক্তারা। ঢাকা মিড ফোর্ডের ঘটনা ঘটাতে বিভিন্ন কৌশল অবলম্বন করে বিএনপিকে ফাঁসানোর পায়তারা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে তাঁদেরকে কঠোর ভাবে প্রতিহত করা হবে বলে জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান বক্তারা।



খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ।
অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন