সব
facebook raytahost.com
বিপুল টাকা ও অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক | Protidiner Khagrachari

বিপুল টাকা ও অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক

বিপুল টাকা ও অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক

স্টাফ রিপাের্টার:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে একটি সাব-মেশিনগান, ১৪ লাখ টাকাসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার (১৩ জুলাই ২০২৫) সন্ধ্যায় উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে সি-৬ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক হওয়া ৪ জন হলেন বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২); সি-১৬ ব্লকের মো. নাজিমুদ্দিনের ছেলে ইয়াছির আরাফাত (৩৫), ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে ই-ব্লকের মো. ইউছুফের ছেলে মো. আনাস (৩০) এবং সি-৬ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)। তাঁর সবাই ডাকাত দল নবী হোসেন বাহিনীর সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, আশ্রয়শিবিরে নবী হোসেন বাহিনীর সদস্যরা বিদেশি একটি অস্ত্রের চালান নিয়ে এসেছেন খবর পেয়ে অভিযান চালানো হয়। খবর পেয়ে পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনী যৌথভাবে আশ্রয়শিবিরের একটি ঘর ঘিরে অভিযান চালায়। এ সময় ওই ঘর থেকে একজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়।

অভিযানে একটি সাব–মেশিনগান ও ১৪ লাখ টাকা উদ্ধার হয়। আটক ব্যক্তিরা অস্ত্রটি নবী হোসেনের আস্তানায় নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা টাকাও অস্ত্রের লেনদেনের জন্য মজুত করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, নবী হোসেন সীমান্তে মাদক ও অস্ত্র পাচারের অন্যতম মূল হোতা। নিজের নামে বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে তিনি সীমান্ত এলাকা ও রোহিঙ্গা আশ্রয়শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন। বছরখানেক ধরে তিনি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এর প্রধান কমান্ডার হিসেবে কাজ করছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন চারজনকে গ্রেপ্তার এবং অস্ত্র-টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজ সোমবার সকালে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

বেগম রোকেয়া দিবসে  অদম্য নারীকে সংবর্ধনা

বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে সভা

মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে সভা

পাহাড় কন্যা হৃদি’র স্কলারশিপ অর্জন

পাহাড় কন্যা হৃদি’র স্কলারশিপ অর্জন

নির্বাচনী প্রচারণায় বিএনপি

নির্বাচনী প্রচারণায় বিএনপি

রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com