সব
facebook raytahost.com
প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে উন্নয়নে কাজ করতে হবে | Protidiner Khagrachari

প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে উন্নয়নে কাজ করতে হবে

প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে উন্নয়নে কাজ করতে হবে

দীঘিনালায় মতবিনিময় সভায় পাচউবো চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা‘র

মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার,দীঘিনালা:: খাগড়াছড়ি দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকাম উপজেলা নির্বাহী অফিসার,কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি এবং সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে।

সেমাবার(০৯অক্টোবর ২০২৩) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম,উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান মো: মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান প্রমূখ।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন তুলে ধরে উপজেলার কর্মকর্তা,জনপ্রতিনিধি, সমাজের প্রতিনিধি, ধর্মীয়গুরু, শিক্ষকবৃন্দরা। মতবিনিময় সভায় চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন,মানসম্মত শিক্ষায় শিশুদেরকে শিক্ষিত করতে হবে।

মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণি কক্ষে পাঠদান চালু করতে হবে। বর্তমান সরকার সবকিছু করে দিচ্ছে এবং করে দিবে কমিটম্যান্ট অনুযায়ী। পর্যটন নিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে সকল স্থাপনা নির্মান করতে হবে। যাতে করে পর্যটকরা প্রাকৃতিক পরশস্পর্শ করতে পারে। পর্যটকদের আকৃষ্ট করতে হলে ঐ স্থানে ইতিহাস সম্পর্কে তুলে ধরতে হবে তাহলে পর্যটকরা বেশি আকৃষ্ট হবে।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com