আল-মামুন:: খাগড়াছড়িতে "বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট" নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছে। বুধবার (১১ জুন ২০২৫) বেলা ১১টায় জেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে খাগড়াছড়ি’র ৯ উপজেলার সনাতনী প্রতিনিধিদের নিয়ে এক সভা শেষে নতুন এ সংগঠনের কমিটি গঠন করে।
"বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট" নামে সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনটি অরাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠন বলে এতে ঘোষণা করে সিদ্ধান্ত হয় সভায়। পরে সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদারকে সভাপতি, সাধন দে’কে সিনিয়র সহ- সভাপতি,মানিকছড়ির বাবুল দেওয়ানজীকে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়াও সুজিত চৌধুরীকে সহ- সাধারণ সম্পাদক, সমীর কান্তি সাহা সাংগঠনিক সম্পাদক ও সাধন পাল কে যুগ্ম সম্পাদক করে আংশিক খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের খাগড়াছড়ি জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠন করে কার্যক্রম গতিশীল করাসহ উপজেলা কমিটিও গঠন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।