সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে সুরক্ষা সামগ্রী বিতরণ | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে সুরক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা সংক্রমণ বৃদ্ধিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর উদ্যোগে জনসচেতনতা ও মাস্ক বিতরণ।

 

আল-মামুন:: আবারো নতুন করে করোনা ভাইরাস নতুন রূপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদর উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিসহ জন সাধারণের মাঝে মাস্ক বিতরণ করে।

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) সকালে জেলা শহরের মুক্ত মঞ্চসহ বিভিন্ন দোকান ও জনসমাগমস্থলে স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ তুলে দেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এতে পরিষদ সদস্য শহিদুল ইসলাম সুমন, শেফালিকা ত্রিপুরা ও ধনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী রোগ বিশেষজ্ঞ) ডা. জয়া চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সচেতন হতে হবে। সচেতন হলে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। তাই মাস্ক পরাসহ জনসমাগন এড়িয়ে চলাচল করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

একই সাথে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শসহ নানা দিক তুলে ধরে সকলকে সচেতন থাকার উপর গুরুত্বারোপ আরো বলেন চেয়ারম্যান। জনসচেতনতামূলক কার্যক্রম জেলার অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে বলেও পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়।

আপনার মতামত লিখুন :

সুস্থতায় ভ্যাকসিনের বিকল্প নেই

সুস্থতায় ভ্যাকসিনের বিকল্প নেই

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা

পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com