filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড মাটিরাঙ্গা জোনের নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ মে ২০২৫) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা আর্মি ক্যাম্প এলাকায় এবং নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়।
এতে স্থানীয় ৬ জন দুঃস্থ পাহাড়ী নারী ও আর্থিকভাবে অসচ্ছল ৯ জন পাহাড়ী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান, ৩ জন অসচ্ছল পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মাণের জন্য টিন প্রদান এবং ১৬ জন পাহাড়ী ও বাঙ্গালীকে নগদ অর্থ ও অর্ধশতাধিক পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে উপহার স্বরূপ রেশন সামগ্রী তুলে দেন। এছাড়া, মাটিরাঙ্গা নতুনপাড়া সরকারী প্রাথমিত বিদ্যালয় মাঠে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এতে জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মিল্টন ত্রিপুরা, ৫ শতাধিক স্থানীয় পাহাড়ি বাঙালি বিভিন্ন বয়সী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করে তিনি বলেন,শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতার চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এতে জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি ও পদস্থ সামরিক কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে উপকার ভোগিরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন