মো: সোহেল রানা:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৭০ কেজি চালের বস্তায় ১৬লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে দীঘিনালা থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা বাস স্টেশনে শান্তি কাউন্টারের সামনে পাঁকা রাস্তায় ০২টি চাউলের বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো ।
পরে চাউলের বস্তার ভিতরে তল্লাশি করে দীঘিনালা থানার উপ-পরিদর্শক মো: শফিকুল ইসলাম সফিক। এতে দুই চালে বস্তায় ৭০ কেজি চাল মধ্যে ৬৭টি ২৫০এমএল বোতলে মোট ১৬ লিটার চোলাই মদ জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, সকালে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাল ও মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।