সব
facebook raytahost.com
কেইউজে কার্যালয় পরিদর্শন খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানের | Protidiner Khagrachari

কেইউজে কার্যালয় পরিদর্শন খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানের

কেইউজে কার্যালয় পরিদর্শন খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানের

আল-মামুন:: খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) কার্যালয় পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। মঙ্গলবার (২০ মে ২০২৫) বিকেলে এই প্রথম চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তিনি খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে পরির্দশনে আসেন।

খাগড়াছড়ি জেলা শহরের সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যানে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস এর সভাপতিত্বে এতে সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ সংগঠনের সদস্য খাগড়াছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ,জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, সাংবাদিকরা জাতির দর্পন। ভুল-ভ্রটি তুলে ধরে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিককের ভূমিকা অপরিহার্য্য। তাই তিনি নিজেও প্রতিষ্ঠানের ভুল-ভ্রুটিসহ পরামর্শ জানানোর অনুরােধ জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সাথে সফল সঙ্গে ছিলেন, পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, শহিদুল ইসলাম সুমন,ধনেশ্বর ত্রিপুরা ও কংজপ্রু মারমা। এতে সাংবাদিক ইউনিয়নের নেতারা সংগঠনের কার্যপ্রণালী,কর্মকাণ্ড, বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কল্যাণ তহবিলের জন্য চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নগদ অর্থ তুলে দেন।

আপনার মতামত লিখুন :

উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো রামগড় বিজিবি

উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো রামগড় বিজিবি

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com