সব
facebook raytahost.com
গুইমারায় বৃদ্ধের আত্মহত্যা | Protidiner Khagrachari

গুইমারায় বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারায় পারিবারীক কলহের জের ধরে আব্দুল কাদের (৭১) নামে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সোমবার (১৯ মে ২০২৫) ভোরে উপজেলার পশ্চিম বড়পিলাক এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল কাদের ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে।

পারিবারিক সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।

আব্দুল কাদেরের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পাশাপাশি কর্মহীন হয়ে পড়ায় আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

মাটিরাঙ্গায় সম্প্রীতি’র মানবিক সহায়তা

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

খাগড়াছড়ি পুলিশ সুপারের রামগড় থানা পরিদর্শন

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

বিজু মেলা উদযাপনে আর্থিক অনুদান প্রদান

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com