সব
facebook raytahost.com
মৌচাষ ভাগ্য বদলাতে পারে পাহাড়ের মানুষের | Protidiner Khagrachari

মৌচাষ ভাগ্য বদলাতে পারে পাহাড়ের মানুষের

মৌচাষ ভাগ্য বদলাতে পারে পাহাড়ের মানুষের

খাগড়াছড়িতে দুই দিনব্যাপী মধুমেলার উদ্বোধন।

আল-মামুন:: খাগড়াছড়িতে দুই দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌর টাউন হল মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় বাসা ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।

বাসা ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: রেজাউল করিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি স্থানীয় সরকার এর উপ-পরিচালক (উপসচিব)- নাজমুন আরা সুলতানা।

প্রধান অতিথি বলেন, মৌচাষের মাধ্যমে পাহাড়ে অর্থনৈতিক সাফল্য অর্জন সম্ভব। পাশপাশি পাহাড়ে আন্তনির্ভরশীলতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই মৌচাষ দিয়েই পাহাড়ে বেকার’রা নিজেদের ভাগ্য উন্নয়ন করে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছতে পারে বলেও তিনি মন্তব্য করে এই মধু মেলার মাধ্যমে চাষীরা উৎসাহিত হবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)-রুমানা আক্তার ও মৌচাষ উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক সাধন বিকাশ চাকমা এতে উপস্থিত ছিলেন।

বেসকারি ভাবে পাহাড়ে এই প্রথম আয়োজিত মধুমেলায় খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০ জন মৌচাষী স্টল নিয়ে অংশ গ্রহণ করে। ২ বছর মেয়াদি মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় এ জেলায় ৪শ জন মৌচাষীকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে বলে মেলার আয়োজক কর্তৃপক্ষ জানান।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com