সব
facebook raytahost.com
বাবুছড়া ৭বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা | Protidiner Khagrachari

বাবুছড়া ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা

বাবুছড়া ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা oplus_2

মো: সোহেল রানা:: সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই পাশাপাশি মানবতার সেবায়ও কাজ করছে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি’র পক্ষ থেকে বাবুছড়া এলাকার গরীব অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল ২০২৫) সকাল ৯টায় বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি’ আয়োজনে হেলিপ্যাড মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উদ্বোধন করবেন, বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি’র অধিনায়ক লেঃকর্নেল এস এম রেজাউর রহমান,পিএসি। এসময় উপস্থিত ছিলেন, বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবি’র সহকারী পরিচালক এডি মোঃ হুমায়ন করিম।

এতে চিকিৎসা সেবা প্রদান করেন ৭বিজিবি’ট মেডিকেল অফিসার মেজর সুহিল ইবনে আজম। মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে ৭বিজিবি’র অধিনায়ক লেঃকর্নেল এস এম রেজাউর রহমান বলেন, বিজিবি সদস্যরা দূর্গম পাহাড়ি এলাকায় সীমান্ত রক্ষা কাজ করে যাচ্ছে।

একই সাথে জনগনের সাথে সম্পৃক্ততা রেখে কাজ করে তারই ধারাবাহিকতা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার গরীব অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হচ্ছে এতে করে অসহায় দুস্থ রোগীদের অনেক উপকৃত হবে।

এছাড়াও বিজিবি পক্ষ থেকে এলাকার গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করা হয়। এধরণের সাহায্য সহযোগিতা অব্যহত থাকবে। মেডিকেল ক্যাম্পে এলাকার সকল সম্প্রদায়ের ৩শতাধিক রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

সুস্থতায় ভ্যাকসিনের বিকল্প নেই

সুস্থতায় ভ্যাকসিনের বিকল্প নেই

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা

পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com