সব
facebook raytahost.com
স্বাধীনতা ও জাতীয় দিবসে জেএসএস’র শ্রদ্ধা | Protidiner Khagrachari

স্বাধীনতা ও জাতীয় দিবসে জেএসএস’র শ্রদ্ধা

স্বাধীনতা ও জাতীয় দিবসে জেএসএস’র শ্রদ্ধা

আল-মামুন:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। আজ ২৬ মার্চ ২০২৫ খ্রি স্বাধীনতা ও জাতীয় দিবসে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনটি।

মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এবং দেশের সর্বস্তরে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান। এতে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা অংশ নেন।

৫৪ বছর আগে আজকের দিনে পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বাংলার মানুষ। সেই ঘোষণার পথ ধরেই লাখো শহীদ আর লাখ লাখ মা-বোনের সম্ভ্রম হানির বিনিময়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলাদেশ। যাদের তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, লংগদু, বাঘাইছড়ি, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, লক্ষীছড়ি সহ বিভিন্ন উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি, যুব সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও মহিলা সমিতির নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পন করেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com