সব
facebook raytahost.com
মাটিরাঙ্গায় ৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ | Protidiner Khagrachari

মাটিরাঙ্গায় ৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ

মাটিরাঙ্গায় ৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ

আল-মামুন:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২ হাজার ২শত ৩০ প্যাকেট অবৈধ বিদেশী সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনাবাহিনীর সদস্যরা জোন বুধবার (১৯ মার্চ ২০২৫) দুপুরের দিকে অভিযান চালিয়ে এই এসব সিগারেট আটক করে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সিগারেট একটি মোটরসাইকেলের মাধ্যমে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে পাঁচার হওয়ার পথে ওয়ারেন্ট অফিসার রিপন আলী’র নেতৃত্বে একটি টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোষ্টে অবস্থান নিলে পাচারকারীরা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়।

বস্তাগুলো খুলে সেনাবাহিনী ২২৩ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করে। এর মধ্যে ১৪৬ কার্টুন ছিল ‘ওরিস’ ব্র্যান্ডের এবং ৭৭ কার্টুন ছিল ‘প্রেট্রন’ ব্র্যান্ডের। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানা গেছে।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মো. কৌশিক জাহান জানান, ‘অবৈধ চোরাচালান রোধে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দকৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com