সব
facebook raytahost.com
শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো লোগাং জোন | Protidiner Khagrachari

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো লোগাং জোন

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো লোগাং জোন

সৈয়দ এম এ বাসার,প্রতিনিধি পানছড়ি:: পাহাড়ের গরীব, দুস্থ ও অসহায় পরিবারের শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো লোগাং জোন। শীতে অসহায় মানুষদের জন্য জনকল্যাণমূলক কর্মসূচী চলমান রেখেছে পানছড়িতে ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

সনখোলা কোম্পানী সদর ও লোগাং বিজিবি ক্যাম্প এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া।

শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) সকালে সনখোলা হ্যালিপ্যাডে তিনি এলাকাবাসীর সাথে মত বিনিময় শেষে দুইশতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। স্থানীয়রা জানান, লোগাং জোন (৩ বিজিবি) সব সময়েই আমাদের পাশে থেকে সহায়তা করে আসছে।

তারা আরো জানান, আমরা শীতবস্ত্র পেয়েছি তাই বিজিবি’কে ধন্যবাদ জানাই। সকাল দশটায় লোগাং বিজিবি ক্যাম্পের সামনে মত বিনিময় শেষে শতাধিক পরিবারের মাঝে প্রদান করা শীতবস্ত্র এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক সকলকে আশ্বস্থ করেন।

আপনার মতামত লিখুন :

বেগম রোকেয়া দিবসে  অদম্য নারীকে সংবর্ধনা

বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে সভা

মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে সভা

পাহাড় কন্যা হৃদি’র স্কলারশিপ অর্জন

পাহাড় কন্যা হৃদি’র স্কলারশিপ অর্জন

নির্বাচনী প্রচারণায় বিএনপি

নির্বাচনী প্রচারণায় বিএনপি

রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

রোকেয়া দিবসে অদম্য নারীকে সংবর্ধনা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com