আল-মামুন:: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী উদয় কিরণ ত্রিপুরা (অজিত) (৭২) বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। আজ ১৬ই সেপ্টেম্বর ২০২৬ইং বুধবার তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন যাবৎ তিনি দূরারোগ্য লিভার সিরোসিস ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর প্রয়াণে জুম্ম জনগণ একজন একনিষ্ঠ বিপ্লবী, আদর্শবান ও নিঃস্বার্থ সংগ্রামী বন্ধুকে হারিয়েছে।
শ্রী উদয় কিরণ ত্রিপুরার প্রয়াণে পিসিজেএসএস গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা এক শোক বার্তায় এ তথ্য জানান।