মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় নিশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে মো: আজাদ হোসেন(২৭) নামে ০১ জন মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫মাস সাজা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(৩ সেপ্টম্বর) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন ছোট মেরুং এলাকার গত রাতে নেশাগ্রস্থ অবস্থায় তাকে আটক করে দীঘিনালা পুলিশ। মোঃ আজাদ হোসেন(২৭), ১নং মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকার মো: ইকবাল হোসেন‘র ছেলে।

নিশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে দীঘিনালা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল পাবভেজ দীঘিনালা থানা পুলিশের সহায়তায় আমাসীকে মোবাইল কোর্ট মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক আসামীকে ১০০/- টাকা অর্থদন্ড ও ০৫ মাসের কারাদন্ড প্রদান করেন।

দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি মো ইকবাল বাহার চৌধুরী বলেন, আসমী নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের সম্মুখে শান্তি বিনষ্ট করায় মোবাইল কোর্টে মাদক দ্রব্য আইনে শাস্তি প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।