স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় নিশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে ০১ জন আসামীকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩মাস সাজা প্রদান করা হয়েছে। গত শুক্রবার(২০ আগস্ট ২০২৬) রাতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন হাজাছড়া এলাকার মোঃ শফিকুল ইসলাম, ১নং মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকার আব্দুর রহিম ছেলে।
নিশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীঘিনালা থানা পুলিশের সহায়তায় আমাসীকে মোবাইল কোর্ট মামলা নং-২০/২৬, তাং-২০/০৮/২০২৬খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক আসামীকে ১০০/- টাকা অর্থদন্ড ও ০৩(তিন) মাসের কারাদন্ড প্রদান করেন। আসামীকে বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি মো ইকবাল বাহার চৌধুরী বলেন, আসমী নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের সম্মুখে শান্তি বিনষ্ট করায় মোবাইল কোর্টে মাদক দ্রব্য আইনে শাস্তি প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়।