আল-মামুন:: সরকার গঠনের ৬ মাস পর ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে পুনর্গঠিত হলো ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার (২০ আগষ্ট ২০২৬) বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পুনর্গঠন করা হয়।
নবগঠিত এই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করেন। এতে সদস্য করা হয়েছে,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,সহ-সভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা,দেব রানী চাকমা, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সীমা, মাটিরাঙা উপজেলা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,রুমেল মারমা, রিপল চাকমা,শান্তি প্রিয় চাকমা,মংসাপ্রু চৌধুরী ও ক্যরী মগকে নতুন করে নিয়োগ দেয়া ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় পরিষদ-১ শাখা বাংলাদেশ সচিবালয়,ঢাকার ২৯.০০.০০০০.২১৪.০১.২২৪.১৮-১৭২ এর মুলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন,১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন,১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্র্বতীকালীন পরিষদ পূর্নগঠন করেন।