স্টাফ রিপোর্টার:: জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার(৫ আগস্ট ২০২৬) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনে আয়োজনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মো. বদিউজ্জামাল জীবন এর সঞ্চালনায় দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো জয়নাল আবেদীন,দীঘিনালা উপজেলা জেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: কামরুজ্জামান সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো সোহেল রানা।

এছাড়াও দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো ইকবাল বাহার চৌধুরী, দীঘিমালা উপজেলা ইসলামীক ফাউন্ডেশন এর সুপারভাইজার মো: আব্দুল হালিম, দীঘিনালা উপজেলা ইসলামীক আন্দোলন বাংলাদেশ শাখার সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল ইসলাম। ছাত্র প্রতিনিধি মো: কবির খান, ও তাইজুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা বক্তরা বলেন, জুলাই আন্দোলনের শহিদের জীবনে বিনিময় বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছেন স্বৈরাচারী ফ্যাসিসবাদী সরকার পতন ঘটিয়ে, ফ্যাসিস সরকারকে দেশ থেকে উৎখাত করে বিতাড়িত করেছে। জুলাই গণঅভ্যুত্থান শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন। পঙ্গু ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।