স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধা বঞ্চিত হতদরিদ্র,অসহায়দের মাঝে বিশেষ মানবিক সহয়তা ও বিনা মূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে গুইমারা রিজিয়নের আওতাধিন ১৮ ফিল্ড রেজিসেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৩ আগষ্ট ২০২৬) দুপুরে অনুষ্ঠিত কর্মসূচিতে মাটিরাঙ্গা পৌর সভার চৌধরীঘাট এলাকায় অর্ধশতাধিক অসহায়,দুঃস্থ মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় দুই শতাধিক স্থানীয় পাহাড়ি-বাঙ্গালীকে সিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। চিকিৎসা সেবা ও ত্রাণসামগ্রী পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপকার ভোগিরা।
মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী বলেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মাসুদ খানের নির্দেশনা মোতাবেক শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর্তমানবতার সেবায় কাজ করছে মাটিরাঙ্গা জোন। পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টির উন্নত স্বাস্থ্য সেবা ও পারস্পারিক সহঅবস্থা নিশ্চিত করতে আগামীতেও এ ধরনে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় পদস্ত সামরিক কর্তকর্তা ,স্থানীয় গন্যমান্যসহ উপকার ভোগিরা এতে উপস্থিত ছিলেন।