স্টাফ রিপোর্টার:: দুর্গম পাহাড়ে পিছিয়ে পড়া জন‌গো‌ষ্টির স্বাস্থ্যসেবা নিশ্চিত কর‌তে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ আগস্ট ২০২৬) দুপু‌রের দিকে মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রমের উদ্বোধন ক‌রেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অ‌ধিনায়ক লে.কর্নেল মাসুদ খাঁন ।

স্থানীয় নারী ও স্বাস্থ্যকর্মীর অংশগ্রহণে অনু‌ষ্ঠিক প্রশিক্ষণ কর্মশালায় অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গর্ভকালীন মা‌য়ের যত্ন, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসার উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

মাটিরাঙ্গা জোন অ‌ধিনায়ক লে.কর্নেল মাসুদ খাঁন বলেন, শা‌ন্তি সম্প্রী‌তি ও উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে আর্তমানবতার সেবায় কাজ কর‌ছে সেনাবা‌হিনী। পাহা‌ড়ে পিঁছি‌য়ে পড়া জন‌গো‌ষ্টির উন্নত স্বাস্থ্য সেবা নি‌শ্চিত কর‌তে এ প্রশিক্ষণ স্থানীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করবেন, যা তাদের নিজেদের পরিবার ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ক‌লে আশাবাদ ব্যক্ত ক‌রেন তি‌নি।

এ সময় মাটিরাঙ্গা জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর সামিউল হক, ক্যাপ্টেন ডা.নুরে রেজওয়ান তৌফিক রিজভী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন দত্ত,স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,প্রশিক্ষনার্থী এবং সাংবা‌দিক সহ অ‌নে‌কেই উপস্থিত ছি‌লেন।