স্টাফ রিপোর্টার:: বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বান্দরবানের বিভিন্ন এলাকায় বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মার্মা ও পরিচালক এর নেতৃত্বে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

মানবিক দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারের অংশ হিসেবে সংগঠনের উদ্যোগে বন্যাকবলিত ত্রাণ বিতরণ বান্দরবানের বড়ুয়া টেক,রেইছা, উজানী পাড়া, রোয়াংছড়ি,কালা ঘাটা ও গোয়ালিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ তুলে দেয়া হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে-চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। এতে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটি সভাপতি উবামং মার্মা,সহ সভাপতি তনদির বম,সাধারণ সম্পাদক মংশৈপ্রু ত্রিপুরা,সদস্য অনুমং মার্মা,চিংচিং মার্মাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বান্দরবানের দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সবসময় সাধ্যানুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করাসহ বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মানুষ মানুষের জন্য—এই চেতনা ধারণ করে দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)।