মো: ছানোয়ার হোসেন,প্রতিনিধি উপজেলা:: খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে মহালছড়ি উপজেলার পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই২০২৬) মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে্ এসব ত্রান বিতরণ করা হয়।

মহালছড়ি উপজেলার-মহালছড়ি সদর, মুবাছড়ি,ক্যায়াংঘাট ও মাইসছড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। মহালছড়ি সদরে, পাকিজাছড়ি ও মাইসছড়ি উপস্থিত হয়ে এ ত্রাণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার,মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।

শেফালিকা ত্রিপুরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের মানবিক দায়িত্ব। তিনি বলেন, দুর্গত মানুষের কষ্ট লাঘবে জেলা পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ,ওর স্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।