চট্টগ্রাম শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সীমান্তে রামগড় বিজিবির অভিযানে ভারতীয় ৬টি গরু জব্দ

  • মো.মাসুদ রানা
  • আপডেট : ০৮:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৪ বার
১৬

প্রতিনিধি রামগড়:: রামগড় ৪৩ বিজিবির পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি ও মিরসরাই সীমান্তে ছয়টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে অভিযান চালিয়ে গরু গুলো জব্দ করা হয়।

রামগড় বিজিবি সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার রহমতপুর কয়লারমুখ নামক স্থান থেকে সকাল আনুমানিক ৭টার দিকে চারটি এবং সকাল ৭টা ৪০ মিনিটে হাতিমারা টিলা এলাকা থেকে আর ও দুটি ভারতীয় গরু জব্দ করে বিজিবির অপর একটি টহলদল। দুই অভিযানে মোট ছয়টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে নিরাপত্তা জোরদার, অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া মাদকদ্রব্য ও মানব পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

প্রান্তিক খামারিদের গুইমারা রিজিয়নের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ