চট্টগ্রাম শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

৮

স্টাফ রিপোর্টার:: সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে পরিচালিত অভিযানে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্ত এলাকা থেকে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ির আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মীরসরাই উপজেলার ছোটফরিংগা বিওপির সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়।

এ সময় ওই এলাকার পাহাড়ি উঁচু-নিচু স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দ করা শাড়ির আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা (উনিশ লাখ ছত্রিশ হাজার টাকা)। এ ঘটনায় জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি কর্তৃপক্ষ।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun