বন্যা দুর্গতদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের ত্রান সহায়তা
স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের ত্রান সহায়তা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখা। শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ছুটে যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা। এ সময় খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন এলাকায় এসব ত্রান পৌঁছে দেয়া হয়। সদর গঞ্জপাড়া,রাজপাড়া,দক্ষিণ গোলাবাড়ি এলাকায় ২'শতাধিক বন্যাদূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ তুলে দেন নেতৃবৃন্দরা। এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা পাহাড়ে সকল সম্প্রদায় সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টির মধ্য দিয়ে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেন। এ সময় তিনি সব সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক ম্রাসাথোয়াই মারমা,সাধারণ সম্পাদক দোলন দাস,যুগ্ম আহ্বায়ক পারদর্শী বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক এড রিপল চাকমাসহ অন্যন্য এতে অংশ নেন।
১৫
স্টাফ রিপোর্টার::খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের ত্রান সহায়তা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখা। শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ছুটে যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা।
এ সময় খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন এলাকায় এসব ত্রান পৌঁছে দেয়া হয়। সদর গঞ্জপাড়া,রাজপাড়া,দক্ষিণ গোলাবাড়ি এলাকায় ২’শতাধিক বন্যাদূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ তুলে দেন নেতৃবৃন্দরা।
এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে।
আমরা পাহাড়ে সকল সম্প্রদায় সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টির মধ্য দিয়ে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেন। এ সময় তিনি সব সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক ম্রাসাথোয়াই মারমা,সাধারণ সম্পাদক দোলন দাস,যুগ্ম আহ্বায়ক পারদর্শী বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক এড রিপল চাকমাসহ অন্যন্য এতে অংশ নেন।