চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গার সাজে পরী ছড়াচ্ছে মুগ্ধতা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১১ বার
১২

বিনোদন ডেস্ক:: দুর্গার সাজে পরী ছড়াচ্ছে মুগ্ধতা। লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের মালা আর শরীরজুড়ে বাহারি গয়না—দেবী দুর্গার এমন সাজে নজর কেড়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। হাতে পদ্মফুল নিয়ে তাঁর বিশেষ ফটোশুটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) দুপুরে নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’ ভিডিওতে পরীমণির সাজ ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে দুর্গাপূজার আবহ।

তাঁর মুকুট, গয়না ও লাল-সাদা শাড়ির সমন্বয়ে তৈরি হয়েছে দেবী দুর্গার আদল। পুরো সাজে অভিনেত্রীকে দেখে প্রতিমার সঙ্গে পার্থক্য করা কঠিন বলে মন্তব্য করেছেন অনেক অনুসারী।পরীমণির এই নতুন লুক ঘিরে মন্তব্যের ঘরে প্রশংসা জানিয়েছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’, আবার কারও মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’

এক ভক্ত জানিয়েছেন, কয়েক দিন আগেই তাঁর মনে হয়েছিল, পরীমণিকে দুর্গার সাজে দারুণ মানাবে। অভিনেত্রীকে এমন রূপে দেখে সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিও প্রকাশের প্রথম এক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ৩৭ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় সাড়ে পাঁচ হাজার মন্তব্য এবং কয়েক লাখ ভিউ দেখা যায়। অনেকে ভিডিওটি শেয়ারও করেছেন। সব মিলিয়ে পরীমণির এই ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ওয়েব ফিল্মটির শুটিং শেষ হয়েছে। তবে কবে এটি মুক্তি পাবে, তা এখনো জানানো হয়নি।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

দুর্গার সাজে পরী ছড়াচ্ছে মুগ্ধতা

আপডেট : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬