চট্টগ্রাম শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

  • প্রতিবেদক
  • আপডেট : ০৪:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার
১৫
স্টাফ রিপোর্টার:: পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই প্রকল্পটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এমন প্রকল্প নেওয়া হবে, যাতে পার্বত্যাঞ্চলের সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ বৈষম্যহীনভাবে সুবিধা পান। সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সুপেয় পানির ব্যবস্থা, ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার প্রসার, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং কৃষির উন্নয়নে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এলাকার অধিবাসী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করলে সবার জন্য কাজ করা সহজ হয়। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় প্রধানমন্ত্রী পার্বত্যাঞ্চলের তিনটি জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। এ অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের সদস্যরা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলার ৪৭টি মন্দিরে ২৪ লাখ ৯১ হাজার টাকা বিতরণ করা হয়। পরে প্রতিমন্ত্রী জেলা শহরের প্রাচীন কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।
এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় অংশ নেন। সভায় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

রামগড়ে অনুদান ও বন্যায় ক্ষতিগ্রস্তদের শিশু ও গো-খাদ্য বিতরণ

পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

আপডেট : ০৪:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬