চট্টগ্রাম শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শান্তি সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

  • আল-মামুন
  • আপডেট : ১১:০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৩৩ বার
৩৮

বিভিন্ন পূজামণ্ডপে ইউপিডিএফ গণতান্ত্রিক এর আর্থিক অনুদান বিতরণ।

স্টাফ রিপোর্টার:: শান্তি-সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করতে খাগড়াছড়ির বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে মধুপুরস্থ পার্টির কার্যালয়ে এই অনুদান তুলে দেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।

এতে তিনি বলেন, সুন্দর আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা-২০২৬ উদযাপনে ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটি এই ধরনের উদ্যোগ নতুন নয়। প্রতি বছর প্রতিটি জাতি ধর্মীয় উৎসবে সংগঠনের পক্ষ থেকে পাশে থেকে সম্প্রীতির বন্ধনকে আরো এগিয়ে নিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে ইউপিডিএফ গণতান্ত্রিক।

শুধু উৎসব নয়,যে কোন দূর্যোগ, শিক্ষা,চিকিৎসা,খেলাধুলা,বিশুদ্ধ পানি সরবরাহ,বাসস্থান নির্মাণ,বিনোদনসহ মানবিক প্রতিটি সহায়তায় পাশে থেকে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ভুমিকা পালন করে যাচ্ছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

শান্তিপূর্ণ সহবস্থান,সম্প্রীতি,উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক। জনমানুষের আস্থার ঠিকানা হিসেবে ইউপিডিএফ গণতান্ত্রিক কাজ করে যাচ্ছে। এ ধারা কার্যক্রম আরো এগিয়ে নিয়ে সংগঠনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে দুর্গাপূজা উৎসবে সব ধরনের সহায়তায় ইউপিডিএফ গণতান্ত্রিক পাশে আছে বলে মত প্রকাশ করে বক্তারা।

এ সময় উৎসব আরো আনন্দ মুখর ভাবে পালনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে আহ্বান জানান তিনি। এতে সংগঠনের পক্ষ থেকে খাগড়াছড়ির ৪টি মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ কতৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন সংগঠনটি।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun