চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বসুন্ধরা স্পোর্টস সিটিতে দুই ক্লাবের ক্রীড়া মিলনমেলা

  • প্রতিবেদক
  • আপডেট : ০২:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২ বার
৩

স্পোর্টস রিপোর্ট:: বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ক্রীড়া উৎসব। উৎসবে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল ও ফুটসাল কোর্টে একই সময়ে একাধিক খেলা চলায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিভিন্ন খেলায় দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা গেলেও পুরো আয়োজন ছিল বন্ধুত্ব ও সৌহার্দ্যে ভরা। প্যাডেল টেনিসে দারুণ নৈপুণ্য দেখিয়ে ১১-১ ব্যবধানে জয় পায় গুলশান ক্লাব।

ফুটবল ম্যাচেও ছিল উত্তেজনা। গুলশান ক্লাবের হয়ে ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের হয়ে সাগর গোল করেন। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচটি ড্র হয়। অন্যদিকে, বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হতে না পারায় সেটিও ড্র হিসেবে গণ্য হয়।

একসঙ্গে বিভিন্ন খেলা আয়োজনের মধ্য দিয়ে এ ক্রীড়া উৎসব ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বহুমাত্রিক ক্রীড়া কার্যক্রম পরিচালনার সম্ভাবনাও তুলে ধরেছে। এমন আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসে প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় জানিয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটি।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

বসুন্ধরা স্পোর্টস সিটিতে দুই ক্লাবের ক্রীড়া মিলনমেলা

আপডেট : ০২:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬